১
হজ, উমরা ও যিয়ারত গাইড
লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২৭
হজ অবস্থায় নারীর পোশাক পরিচ্ছদ
এহরামের ক্ষেত্রে নারীর আলাদা কোনো পোশাক নেই। শালীন ও ঢিলে-ঢালা পর্দা বজায় থাকে এ ধরনের যে কোনো পোশাক পরে নারী এহরাম বাঁধতে পারে। এহরাম অবস্থায় সেলাইযুক্ত কাপড় পরা ও মাথা আবৃত করা পুরুষের জন্য নিষিদ্ধ হলেও নারীর জন্য নিষিদ্ধ নয়। এ ব্যাপারে ইমাম ইবনুল মুনযির ও ইবনে আব্দিল বার ইমামদের ইজমা- ঐকমত্যের কথা উল্লেখ করেছেন। [- দেখুন , ইবনুল মুনযির : আল ইজমা , পৃ :১৮, ইবনু আব্দিল বার : আত্তামহীদ , পৃ :১৫-১০৪]
তবে এহরাম অবস্থায় নিকাব বা অনুরূপ কোনো পরিচ্ছদ দিয়ে চেহারা ঢাকা বৈধ নয়। হাদিসে এসেছে, ‘নারী যেন নেকাব না লাগায় ও হাতমোজা না পরে। [ - لا تنتقب المرأة ولا تلبس القفازين (বোখারি : হাদিস নং )] তবে এর অর্থ এ নয় যে বেগানা পুরুষের সামনেও নারী তার চেহারা খোলা রাখবে, এ ক্ষেত্রে ওলামাগণ ঐকমত্য পোষণ করেছেন যে মাথার উপর থেকে চাদর ঝুলিয়ে দিয়ে চেহারা ঢেকে নারীগণ বেগানা পুরুষ থেকে পর্দা করবে। [- ইবনু আব্দিল বার: আত্তামহীদ, ১৫/১০৮] এ ব্যাপারে আয়েশা (রাঃ) থেকে একটি বর্ণনা ওপরে উল্লেখিত হয়েছে।