hadith book logo

হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৪

হজকর্মসমূহে কয়েক প্রকার ভুল হতে পারে।

ক. হজের কোনো ফরজ ছুটে যাওয়া। এ ক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ে কাজ হবে না। বরং গোটা হজই পুনরায় আদায় করতে হবে যেমন, কারও যদি উকুফে আরাফা ছুটে যায় তাহলে পরবর্তীতে আবার হজ করা ব্যতীত এর ক্ষতিপূরণ হবে না।

খ. হজের কোনো ওয়াজিব সম্পূর্ণ ছুটে যাওয়া। এ ক্ষেত্রে দম জবেহ করে ক্ষতিপূরণ দিতে হবে। যেমন কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। বিনা ওজরে যদি কেউ কঙ্কর নিক্ষেপ ছেড়ে দেয়, তবে দম জবেহ করে ক্ষতিপূরণ দিতে হবে। হজের কোনো ওয়াজিব আংশিক ছুটে গেলে ইমাম আবু হানিফা (রহ.) এর নিকট সদকা দিয়ে ক্ষতিপূরণ দিলে হয়ে যাবে।

গ.হজের কোনো সুন্নত-মুস্তাহাব ছুটে গেলে দম জবেহ করে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। তবে অবজ্ঞা অবহেলা করে কোনো সুন্নত তরক করা উচিত নয়। যে কোনো প্রকার ভুল হলেই দম জবেহ করতে হবে, কথা এমন নয়।