hadith book logo

হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১২

বিদায়ি তাওয়াফের নিয়ম

তাওয়াফের নিয়ত করে হাজরে আসওয়াদ থেকে তাওয়াফের নিয়মে বায়তুল্লাহ সাত বার প্রদক্ষিণ করবেন। তাওয়াফ শেষে ইচ্ছে হলে মুলতাযামে চেহারা, বুক ও দুই বাহু ও দুই হাত রেখে আল্লাহর কাছে যা খুশি চাইতে পারেন। এরপর দু’রাকাত তাওয়াফের সালাত আদায় করবেন। সালাত শেষে যমযমের পানি পান করবেন। পান করার সময় আপনার যা খুশি আল্লাহর কাছে সওয়াল করবেন। বায়তুল্লাহ শরীফ থেকে বের হওয়ার সময় পশ্চাৎমুখী হয়ে বের হতে হবে বলে যে একটি কথা আছে, তা নিতান্তই কুসংস্কার। এরূপ করা থেকে অবশ্যই বিরত থাকবেন।