hadith book logo

হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

কাল বিষয়ক মীকাত (মীকাতে যামানি)

পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, ‘হজ হয় নির্দিষ্ট কয়েকটি মাসে’। [ - الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ (সূরা বাকারা : ১৯৭)]

এ নির্দিষ্ট মাসগুলো হল—শাওয়াল, যিলকদ ও জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত। কারও কারও মতে জিলহজ মাসের পুরোটাই হজের মাস।

শাওয়াল মাস থেকে যেহেতু হজের মাস শুরু হয় তাই শাওয়াল মাসের পূর্বে হজের এহরাম বাঁধা উচিত হবে না। তা বরং খেলাফে সুন্নত ও মাকরুহে তাহরীমি হবে।