১
হজ, উমরা ও যিয়ারত গাইড
লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬২
অন্যান্য সময়ে একাধিক বার উমরা করা প্রসঙ্গে
এক বর্ণনা অনুসারে রাসূলুল্লাহ (ﷺ) জীবনে মোট চার বার উমরা করেছেন। প্রথমবার: হুদায়বিয়ার উমরা, যা পথে বাধাপ্রাপ্ত হওয়ায় সম্পন্ন করতে পারেননি। বরং সেখানেই মাথা মুন্ডনের মাধ্যমে হালাল হয়ে যান। দ্বিতীয় বার: উমরাতুল কাজা। তৃতীয় বার : জিয়িররানা থেকে। চতুর্থবার: বিদায় হজের সাথে। তবে রাসূলুল্লাহ (ﷺ) উমরার উদ্দেশ্যে হেরেমের এরিয়ার বাইরে বের হয়ে উমরা করেছেন বলে কোন প্রমাণ নেই। [বিস্তারিত দেখুন : যাদুল মাআদ : খন্ড : ২, পৃষ্ঠা : ৯২-৯৫]
সাহাবায়ে কেরামের উমরা আদায়ের পদ্ধতি থেকে অবশ্য হজের সময় ব্যতীত অন্য সময়ে বছরে একাধিকবার উমরা করার বৈধতা প্রমাণিত হয়। মক্কায় ইবনে যুবায়ের (রাঃ) এর শাসনামলে ইবনে উমর বছরে দুটি করে উমরা করেছেন। আয়েশা (রাঃ) বছরে তিনটি পর্যন্ত উমরাও করেছেন। [- সাইয়িদ সাবিক : ফেকহুস্সুন্নাহ , খন্ড : ৭ , পৃ: ৭৪৯] এক হাদিসে এসেছে, ‘তোমরা বার বার হজ ও উমরা আদায় করো। কেননা এ দুটি দারিদ্র্য ও গুনাহ বিমোচন করে দেয়।’ [- আলবানী : সহিহুন্নাসায়ী : হাদিস নং ৫৫৮] সাহাবায়ে কেরামের ক্ষেত্রে দেখা যেত, এক উমরা আদায়ের পর তাদের মাথার চুল কাল হয়ে যাওয়ার আবার উমরা করতেন, তার আগে করতেন না। [বিস্তারিত দেখুন : যাদুল মাআদ : খন্ড : ২, পৃষ্ঠা : ৯০-৯৫]