hadith book logo

হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১১

বিদায়ি তাওয়াফ

মক্কা ত্যাগের পূর্বে বিদায়ি তাওয়াফ ( طواف الوداع ) আদায় করে নেবেন। রাসূলুল্লাহ (ﷺ) বিদায়ি তাওয়াফ আদায় করেছেন ও বলেছেন, বায়তুল্লাহর সাথে শেষ সাক্ষাৎ না করে তোমাদের কেউ যেন না যায়। [ - لا ينفرن أحد حتى يكون آخر عهده بالبيت (মুসলিম : হাদিস নং ২৩৫০)] অন্য এক বর্ণনা অনুসারে, রাসূলুল্লাহ (ﷺ) ইবনে আববাস (রাঃ) কে বললেন, লোকদেরকে বলো, তাদের শেষ কর্ম যেন হয় বায়তুল্লাহর সাথে সাক্ষাৎ, তবে তিনি মাসিক স্রাব-গ্রস্ত নারীর জন্য ছাড় দিয়েছেন। [ - أمر الناس أن يكون آخر عهدهم بالبيت ، إلا أنه خفف عن المرأة الحائض (মুসলিম : হাদিস নং ২৩৫১)]