hadith book logo

হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭২

সাঈ করার গুরুত্ব ও হুকুম

ফরজ তাওয়াফ - যেমন তাওয়াফে উমরা ও তাওয়াফে ইফাযা- এর পর সাফা মারওয়ার মাঝে সাঈ করাও আবশ্যিক। জমহুর ফুকাহা সাফা মারওয়ার মাঝে সাঈকে রুকন হিসেবে গণ্য করেছেন। [- সূরা আল বাকারা : ১৫৮] হাদিসে এসেছে, ‘আয়েশা (রাঃ) বলেন, আমার জীবনকে সাক্ষী রেখে বলছি, ওই ব্যক্তির হজ আল্লাহর কাছে পূর্ণতা পাবে না যে সাফা-মারওয়ার মাঝে সাঈ করল না। [ - لعمري ما أتم الله حج من لم يطف بين الصفا والمروة (মুসলিম)] অন্য এক হাদিসে এসেছে, ‘সাঈ করো, কেননা আল্লাহ তাআলা তোমাদের ওপর সাঈ লিখে দিয়েছেন। [ - اسعوا فإن الله كتب عليكم السعي (আহমদ, দারা কুতনী)]

হানাফি মাজহাবে সাঈ করা ওয়াজিব, যদি কেউ ছেড়ে দেয় দম দিয়ে ক্ষতিপূরণ করতে হবে।