১
হজ, উমরা ও যিয়ারত গাইড
লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৯
মিনায় পৌঁছে করণীয়
আজ ১০ জিলহজ। হজের বড়ো দিন। রাসূলুল্লাহ (ﷺ) এই দিন সাহাবিগণকে প্রশ্ন করে বলেছিলেন, ‘এটা কোন দিন?’ উত্তরে তাঁরা বলেছিলেন, ‘এটা য়াইমুন্নাহর-কোরবানির দিন। রাসূলুল্লাহ বললেন, ‘এটি হজের বড়ো দিন’ [ - عن ابن عمر رضى الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال يوم النحر : أي يوم هذا ؟ قالوا يوم النحر ، قال : هذا يوم الحج الأكبر (আবু দাউদ: হাদিস নং ১৯৪৫ ) আলবানি এ হাদিসটিকে শুদ্ধ বলেছেন।] বছরের সর্বোত্তম দিবস। রাসূলুল্লাহ বলেছেন, ‘আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সর্বোত্তম দিবস হল কোরবানির দিন। তারপর পরের দিন। [- আবু দাউদ : হাদিস নং ১৭৬৫ ; আলাবানী হাদিসটি সহিহ বলেছেন।] এই দিনে হজের চারটি কাজ অনুষ্ঠিত হয়, যারা হাজি নয় তাদের জন্য ঈদের সালাত ও কোরবানি একত্রিত হয়। সে হিসেবে এই দিনের মর্যাদা অত্যন্ত বেশি। তাই হজ-পালনকারী ভাগ্যবান ব্যক্তির উচিত যথাযথ সম্মানের সাথে ও সমস্ত পাপ ও গুনাহ হতে মুক্ত থেকে এ দিনটি অতিবাহিত করা।