১
হজ, উমরাহ ও যিয়ারতের পদ্ধতি [মাসনূন দো‘আসহ]
লেখকঃ হাজী ও উমরাকারীদের হাদিয়া অফিসস্থ ইসলামী গবেষণা পরিষদ, মক্কা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
উমরার শেষ করণীয়
প্রিয় ভাই! আপনি যখন সাফা থেকে শুরু করে মারওয়ায় গিয়ে সা‘ঈ শেষ করবেন, এমতাবস্থায় আপনি আপনার মাথার চুল হলোক করবেন যদি আপনি তামাত্তুকারী হন এবং হজের সময় যদি ঘনিয়ে না আসে, বরং হজের এতটুকু সময় বাকি থাকে যাতে আপনার চুল লম্বা হতে পারে। আর হজের সময় নিকটবর্তী হলে আপনি আপনার চুল ছোট করে ছাঁটবেন। মাথার সবখান থেকে চুল ছোট করতে হবে। কতিপয় লোকের মতো কোনো এক অংশ থেকে ছোট করলে যথেষ্ট হবে না।
মেয়েরা তাদের চুলের গোছা থেকে আঙ্গুলের মাথা পরিমাণ অংশ কাটবে।
হলক কিংবা চুল ছাঁটার মাধ্যমে আপনি আপনার উমরাহ পরিপূর্ণ করলেন এবং এমনভাবে আপনি আপনার ইবাদাতটি সুন্দরভাবে সম্পন্ন করলেন, যেভাবে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং তাঁর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে আদায় করেছেন। এরপর আপনার জন্য সে সব কিছূ হালাল হয়ে যাবে যা ইহরামের কারণে আপনার ওপর হারাম হয়ে গিয়েছিল। এখন আপনি আপনার স্বাভাবিক পোষাক পরতে পারবেন, সুগন্ধি ব্যবহার করতে পারবেন, আপনার স্ত্রীর সাথে মেলামেশা হালাল হয়ে যাবে। এভাবে ইহরামের সকল নিষিদ্ধ কাজগুলোও হালাল হয়ে যাবে।
কিন্তু আপনি যদি ক্বিরানকারী বা ইফরাদকারী হন, তাহলে মাথার চুল হলোক করবেন না, এবং ছোটও করবেন না, বরং কুরবানীর দিন হজ থেকে হালাল হওয়া পর্যন্ত আপনি আপনার ইহরাম অবস্থার মধ্যেই থেকে যাবেন।