১
হজ, উমরাহ ও যিয়ারতের পদ্ধতি [মাসনূন দো‘আসহ]
লেখকঃ হাজী ও উমরাকারীদের হাদিয়া অফিসস্থ ইসলামী গবেষণা পরিষদ, মক্কা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
হজ ও উমরার হুকুম
হজ ইসলামের পঞ্চম রোকন। নবুওয়াতের যুগ থেকেই মুসলিম উম্মাহ এ কথার ওপর একমত যে, প্রাপ্তবয়স্ক, বিবেকবুদ্ধিসম্পন্ন, স্বাধীন এবং শারীরিক ও আর্থিকভাবে সামর্থবান প্রত্যেক মুসলিম ব্যক্তির ওপর হজ ফরয।
আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلۡبَيۡتِ مَنِ ٱسۡتَطَاعَ إِلَيۡهِ سَبِيلٗاۚ ﴾ [ ال عمران : ٩٧ ]
“আল্লাহর জন্য বায়তুল্লার হজ করা এমন লোকদের ওপর ফরয যারা এর সামর্থ রাখে।” [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭]
আলিমগণের বিভিন্ন উক্তির মধ্য থেকে সঠিক কথা হলো জীবনে একবার উমরাহ করা ওয়াজিব। চাই তা হজের সাথেই পালন করা হোক কিংবা বছরের অন্য যে কোনো সময়ে পৃথকভাবে পালন করা হোক। প্রাপ্ত বয়স্ক ও বিবেকবুদ্ধি সম্পন্ন প্রত্যেক এমন মুসলিম ব্যক্তির ওপর তা আদায় করা ওয়াজিব যে মক্কা শরীফে যাওয়ার মত পাথেয় এবং সেখানে নিজের সকল প্রয়োজন মিটানোর মত অর্থের অধিকারী।