hadith book logo

সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

অতএব যারা তাঁর নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন … .. .

আল্লাহ তাআলা বলেন:

فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ . ( النور : ৬৩)

অতএব যারা তাঁর নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের ওপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। (সূরা আন নূর, আয়াত ৬৩)

আয়াতটি থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচারণ আল্লাহ তাআলার শাস্তি ও গজব ডেকে আনতে পারে।

দুই. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুনণাহ অনুসরণ কত গুরুত্বপূর্ণ তা বুঝা গেল আল্লাহ তাআলার এ বাণী দিয়ে।