১
সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
হাদীস - ৯
9 - عَنْهُ أَنْ رسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم أَمَر بِلَعْقِ الأَصابِعِ وَالصحْفةِ وقال : « إِنَّكُــم لا تَدْرُونَ في أَيِّهَا الْبَرَكَةَ » رواه مسلم .
وفي رواية لَهُ : « إِذَا وَقَعتْ لُقْمةُ أَحدِكُمْ . فَلْيَأْخُذْهَا فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى ، وَلْيَأْكُلْهَا ، وَلا يَدَعْهَا لَلشَّيْطانِ ، وَلا يَمْسَحْ يَدَهُ بِالْمَندِيلِ حَتَّى يَلْعَقَ أَصَابِعهُ ، فَإِنَّهُ لا يدْرِي في أَيِّ طَعَامِهِ الْبَركَةَ » .
وفي رواية له : « إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدكُمْ عِنْدَ كُلِّ شَيءٍ مِنْ شَأْنِهِ حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ ، فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمْ اللُّقْمَةُ فَلْيُمِطْ مَا كَان بِهَا منْ أَذًى، فَلْيأْكُلْها ، وَلا يَدَعْهَا لِلشَّيْطَانِ .
জাবের রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাওয়ার পর আঙ্গুল ও থালা চেটে পরিস্কার করে খেতে নির্দেশ দিয়েছেন আর বলেছেনঃ ‘‘তোমরা জানো না কোন অংশে বরকত রয়েছে। (মুসলিম)
মুসলিমের আরেকটি বর্ণনায় এসেছে, তোমাদের কোন খাবারের লোকমা পড়ে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খাবে। শয়তানের জন্য যেন রেখে না দেয়। আঙ্গুল চেটে পরিস্কার করে না খেয়ে রুমাল দ্বারা হাত মুছবে না। কেননা সে জানে না খাবারের কোন অংশে বরকত রয়েছে।
মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, তোমাদের প্রত্যেক কাজ ও প্রতিটি বস্ত্ততে শয়তান উপস্থিত থাকে। এমনকি খাবারের সময়ও সে উপস্থিত হয়। অতএব তোমাদের কারো কোন লোকমা পড়ে গেলে এর ময়লা পরিস্কার করে খেয়ে ফেলা উচিত। শয়তানের জন্য তা রেখে দেয়া উচিত নয়।