hadith book logo

সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হয়েও তাকে অস্বীকার করার অপরাধে অপরাধী হওয়া যায়। যেমন কোন ব্যক্তি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বলে জোর গলায় দাবী করে। নিজেকে আশেকে রাসূল বলে প্রচার করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ করে না। এই হাদীসের ভাষায় এ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে অস্বীকার করে। সে কখনো জান্নাতে যাবে না।

দুই. যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাহ ও আদর্শকে অনুসরণ করে সেই তাকে স্বীকার করে। সেই তার প্রকৃত উম্মত।

তিন. হাদীসটি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর প্রতি যত্নবান হতে আহবান জানায়।