১
সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ
এক. যখন ঘুমাতে যাবে তখন ঘরের আগুন নিভিয়ে যাবে। এমনিভাবে যখন বাহিরে যাবে তখন ঘরের আগুন নিভিয়ে যাবে।
দুই. আগুন থেকে সর্বদা সাবধানতা অবলম্বন করতে হবে। এটা বুঝাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এ আগুন হল তোমাদের শত্রু।
তিন. আগুনের প্রতি সম্মান প্রদর্শন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের চরম বিরোধী কাজ। তিনি যাকে শত্রু বলে অভিহিত করেছেন, তাকে কি কখনো শ্রদ্ধা করা যায়? সম্মান দেখানো উচিত? এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবাধ্য আচরণ তেমনি শিরক, এতে সন্দেহ নেই।
চার. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ পালনে যত্নবান হলে মানুষ দুনিয়াতে শান্তি ও নিরাপত্তা লাভ করে।