hadith book logo

সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক. হাজরে আসওয়াদ চুমো দেয়া একটি সুন্নাত।

দুই. হাজরে আসওয়াদ কারো উপকার বা ক্ষতি করতে পারে না।

তিন. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে চুমো দিয়েছেন, একারণে আমরা তাকে চুমো দেব। অন্য কোন কারণে নয়।

চার. কোন সুন্নাতের হিকমত বা উপকারিতা বুঝে না আসলেও তা পালন করা হল কুরআন ও সন্নাহর দাবী।

পাঁচ. যে সুন্নাতগুলো ভাল লাগে বা যুক্তিগ্রাহ্য মনে হয়, তা গ্রহণ করা, আর যা নিজের কাছে ভাল লাগে না তা এরিয়ে যাওয়াটা সুন্নাতের অনুসরণ নয়। বরং এটা হল নিজের নফস বা প্রবৃত্তির অনুসরণ। উমার রা. তার মন্তব্যে এটাই বুঝিয়েছেন।

বি:দ্র: হাদীসগুলো ইমাম নববী রহ. সংকলিত রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত।

সমাপ্ত