hadith book logo

সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক. খাবার গ্রহণের সময় কোন খাদ্য পরে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খেয়ে ফেলা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি সুন্নাত।

দুই. কোন খাদ্য-পানীয় নষ্ট হতে দেয়া ঠিক নয়। এটা সুন্নাতের পরিপন্থী। এটাকে শয়তানের জন্য রেখে দেয়া বলে অভিহিত করা হয়েছে।

তিন. খাদ্যের প্রতিটি অংশে বরকত আছে ঠিক। কিন্তু সকল অংশের বরকত সমান নয়।

চার. আঙ্গুল চেটে পরিস্কার করা সুন্নাত। পরিস্কার করে না খেয়ে রুমাল দিয়ে মুছে ফেলা বা ধুয়ে ফেলা খাদ্য নষ্ট করার শামিল।

পাঁচ. মানুষের প্রতিটি কাজে শয়তান হস্তক্ষেপ করার চেষ্টা করে। তাই প্রতিটি কাজকে শয়তানের প্রভাবমুক্ত রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবস্থা দিয়েছেন। এটাও তাঁর সুন্নাহর একটি গুরুত্বপূর্ণ অংশ। এর প্রতি যত্নবান হওয়া এ হাদীসের শিক্ষা।