hadith book logo

সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

আর সে মনগড়া কথা বলে না … .. .

আল্লাহ তাআলা বলেন:

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى ﴿3﴾ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى ﴿4﴾ ( النجم : ৩-৪)

আর সে মনগড়া কথা বলে না। তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়। (সূরা আন নাজম, আয়াত ৩-৪)

আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীনে ইসলামের বিষয়ে মনগড়া কোন কথা বলেননি। এ বিষয়ে যা কিছু বলেছেন তার পুরোটাই আল্লাহর তাআলার পক্ষ থেকে প্রেরিত অহী।

দুই. সহীহ হাদীসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কথাগুলো আমাদের কাছে পৌছেছে, তার সবগুলোই আল্লাহ তাআলার পক্ষা থেকে এসেছে।

তিন. এ সকল কারণে এ আয়াতের দাবী হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ বা আদর্শ পালনে যত্নবান হওয়া।