hadith book logo

সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

আল-কুরআনের আলোকে আর রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর … .. .

আল্লাহ তাআলা বলেন:

وَمَا آَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا . ( الحشر : ৭)

আর রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও। (সূরা আল হাশর, আয়াত ৭)

আয়াতটি থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীন হিসাবে যা নিয়ে এসেছেন তা ধারণ করতে হবে। আর তিনি যা নিষেধ করেছেন। তা বর্জন করতে হবে। তার আদেশ ও নিষেধ মুলত আল্লাহ তাআলার আদেশ নির্দেশ।

দুই. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আদেশ করেছেন তা মান্য করা কর্তব্য যদিও সে আদেশটি কুরআনে উল্লেখ করা না হয়। তেমনিভাবে তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করা কর্তব্য। যদিও এ নিষেধটি কুরআনে উল্লেখ করা না হয়।

তিন. এ আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ পালনে যত্নবান হওয়ার প্রতি আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ।