hadith book logo

সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক. নামাজের জামাআতে কাতারগুলো সোজা করা একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। এটি অত্যন্ত জরুরী বিষয়।

দুই. নামাজে কাতার সোজা না করা সম্পর্কে এ হাদীসটি একটি সাবধানবাণী। নামাজে কাতার সোজা না হলে সে কারণে আল্লাহ তাআলা নামাজীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করে দেবেন। কাজেই নিজেদের মধ্যে ঐক্য সংহতি বজায় রাখতে হলে নামাজের কাতারগুলো সোজা করতে হবে।

তিন. নামাজে কাতার সোজা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি সুন্নাত। তিনি এ সুন্নাহ পালনে কতখানি গুরুত্ব দিয়েছেন তা চিন্তা করে দেখার বিষয়। এ দিক দিয়ে সুন্নাহর রক্ষণাবেক্ষণ ও তার প্রতি যত্নবান হওয়া কতখানি গুরুত্ব বহন করে তা আমরা অনুমান করতে পারি এ হাদীস দিয়ে।