hadith book logo

সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

আর নিশ্চয় তুমি সরল পথের দিক নির্দেশনা দাও … .. .

আল্লাহ তাআলা বলেন:

(আরবি)

আর নিশ্চয় তুমি সরল পথের দিক নির্দেশনা দাও। সেই আল্লাহর পথ, যিনি আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তার মালিক। সাবধান! সব বিষয়ই আল্লাহর কাছে ফিরে যাবে। (সূরা আশ শুরা, আয়াত ৫২-৫৩)

আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নির্দেশনা দেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেন। তার হেদায়েত আল্লাহ তাআলারই হেদায়েত।

দুই. এ আয়াতে বর্ণিত হেদায়েত এর অর্থ হল পথ দেখানো।