১
সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৩
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ
এক. যে কাজের কোন ফল নেই, তা অনর্থক। এ ধরনের সকল কথা ও কাজ পরিহার করা ইসলামের শিক্ষা। সহীহ হাদীসে অনর্থক বিষয় পরিহার করাকে ইসলামের সৌন্দর্য বলা হয়েছে। আল কুরআনের বহু স্থানে আল্লাহ তাআলা অনর্থক কথা ও কাজ পরিহার করার জন্য আদেশ করেছেন। যারা পরিহার করে তাদের প্রশংসা করেছেন।
দুই. যারা সুন্নাহর বিরোধিতা করে ও বিদআতে লিপ্ত হয়। তাদের সঙ্গ বর্জন করা, তাদের এড়িয়ে চলা এ হাদীসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রা. যেমনটি করেছেন।
তিন. আলোচ্য ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ শোনার পরও তা গ্রহণ না করায়, তার প্রতি যত্নবান না হওয়ায় আব্দুল্লাহ রা. তাকে তিরস্কার করলেন ও বয়কট করলেন।
চার. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ সংরক্ষণ, পালন, প্রসার ও বাস্তবায়নের সাহাবায়ে কেরাম ছিলেন সকল মানুষের মধ্যে অগ্রগামী। আমাদের কর্তব্য হল তাদের অনুসরণ করা।