১
সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ
এক. কেয়ামতের সময় কি অবস্থায় মানুষকে হাশরের ময়দানে একত্র করা হবে তা জানা গেল।
দুই. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ নসীহত, খুতবা বক্তব্যে প্রমাণ হিসাবে আল কুরআন থেকে উদ্ধৃতি দিতেন। এটা সুন্নাত।
তিন. কেয়ামতের পর সর্বপ্রথম মুসলিম জাতির পিতা ইবারহীম আ. কে পোশাক পরানো হবে। এ কথা দ্বারা বুঝা যায় পর্যায়ক্রমে সকলকে পোশাক দেয়া হবে। তবে তা কিভাবে, কি পদ্ধতিতে তা বলা হয়নি।
চার. যারা ইসলাম ধর্মে বিদআতের প্রচলন করেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা তার সাহাবায়ে কেরাম ধর্ম হিসাবে যা পালন করেননি, এমন বিষয়কে যারা ধর্মের কাজ হিসাবে পালন করেছে তারা বিদআতী। এদের সম্পর্কে এ হাদীসে স্পষ্ট করে বলা হয়েছে যে, বিদআত প্রচলন ও পালন করার অপরাধে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মত থেকে আলাদা করে জাহান্নামীদের দলে নিয়ে যাওয়া হবে।
পাঁচ. বিদআত ইসলামের দৃষ্টিতে একটি জঘন্য অপরাধ। যারা বিদআতে লিপ্ত হয় তারা নিজেদের অজান্তেই সুন্নাতে রাসূলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে থাকে। তাই সুন্নাহ র প্রতি যত্নবান ও তা সংরক্ষণ করতে হলে সকল প্রকার বিদআত থেকে দুরে থাকতে হবে ও মানুষকে বিদআত থেকে সতর্ক করতে হবে।