hadith book logo

সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভুমিকা:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা, কাজ, আদেশ ও সম্মতিকে আমরা সুন্নাত বলে জানি। এটি মুমিন জীবনের জন্য অপরিহার্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বা সুন্নাহ সম্পর্কে উদাসীনতা ঈমান ও ইসলামের পরিপন্থী একটি বিষয়।

আল্লাহ তাআলা তাঁর কালামের বহু স্থানে মুসলিম উম্মাহকে আদেশ করেছেন জীবনের সকল ক্ষেত্রে তাঁর রাসূলের সুন্নাহ অনুসরণ করার জন্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ মূলত আল্লাহ তাআলার আদেশ পালন। যে সুন্নাহ অনুসরণ করে না, সে আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধাচারণ করে। বক্ষমান প্রবন্ধে এ বিষয়টি আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে আলোচনা করা হয়েছে।