১
সুন্নতের প্রতি যত্নবান হওয়ার আদেশ ও তার আদব
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ … .. .
আল্লাহ তাআলা বলেন:
وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آَيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ . ( الأحزاب : ৩৪)
আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ ও হিকমত পঠিত হয় তা তোমরা স্মরণ রেখো। (সূরা আল আহযাব, আয়াত ৩৪)
আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল:
এক. এ আয়াতে আল্লাহ তাআলা তাঁর কালাম ও হিকমাহ বা সুন্নাহ শেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত স্ত্রীদের নির্দেশ দিয়েছেন।
দুই. তিনি তাদের ঘরে বসে শেখার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে অন্যান্য মেয়েদের শিক্ষার জন্য ঘরের বাহিরে যাওয়া নিষেধ হয় না। কারণ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ সর্বদা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকের সান্নিধ্যে কাটাতেন। তাই তাদের শিক্ষার জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন হতো না। কিন্তু সাধারণ নারীদের বিষয়টি আলাদা। তারা শিক্ষার প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবেন।
তিন. আল্লাহ রাববুল আলামীন নারীদেরকেও সুন্নাহ পালন ও সংরক্ষণে যত্নবান হতে নির্দেশ দিয়েছেন। অতএব সুন্নাহ সংরক্ষণ ও বাস্তবায়নের দায়িত্ব শুধু পুরুষের একার নয়।