hadith book logo

মৃত্যু ও কবর সম্পর্কে করণীয় ও বর্জনীয়

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবর মসজিদে নব্বীর মধ্যে থাকার ব্যাপারে একটি সংশয়ের জবাব:

আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবর বর্তমানে তো মসজিদে নব্বীর মধ্যে। এর জবাব কি?

এর জবাব কয়েক ভাবে দেওয়া যায় :

১.মসজিদটি মূলত: কবরের উপর নির্মাণ করা হয়নি বরং এ মসজিদ নির্মিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবদ্দশায়।

২.নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মসজিদেই দাফন করা হয় নি। কাজেই একথা বলার অবকাশ নেই যে, ইহাও সৎ ব্যক্তিদেরকে মসজিদে দাফন করায় কুপ্রথার অন্তর্ভুক্ত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর ঘরে দাফন করা হয়েছে।

৩.রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ঘরগুলোকে- যার অন্যতম হল আয়েশার ঘরটি (যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শায়িত রয়েছেন) মসজিদে প্রবেশ করানো সাহাবীদের যৌথ সিদ্ধান্তে হয়নি বরং তাদের অধিকাংশের মৃত্যুর পর হয়েছে। তখন তাঁদের অল্প কয়েকজন মাত্র বেঁচে ছিলেন। উহা ঘটেছিল ৯৪ হিজরী সনে মসজিদ সম্প্রসারণ কালে। বস্তুত: এই কাজটি সাহাবীদের অনুমতি বা তাদের যৌথ সিদ্ধান্তে হয়নি। তাদের কেউ কেউ উহাতে দ্বিমতও পোষণ করেছিলেন এবং বাধা দিয়েছিলেন। তাবেঈনদের মধ্যে সাঈদ বিন মুসাইয়েব তাদের অন্যতম।

৪.কবরটি মূলত: মসজিদে নেই। কারণ উহা মসজিদ হতে সম্পূর্ণ পৃথক রুমে রয়েছে। আর মসজিদকে ওর উপর বানানো হয় নি। এজন্যই এই স্থানটিকে তিনটি প্রাচীর দ্বারা সংরক্ষিত ও বেষ্টিত করা হয়েছে। অর্থাৎ প্রাচীরকে এমন একটি দিকে রাখা হয়েছে যা কিবলা হতে বিপরীত পার্শে রয়েছে এবং উহার এক সাইড উল্টা দিকে রয়েছে,যাতে করে কোন সানুষ নামায পড়া কালীন উহাকে সম্মুখীন না করতে পারে কারণ উহা কিবলা হতে এক পার্শে রয়েছে।

আশাকরি উক্ত আলোচনা দ্বারা ঐ সমস্যা দূরীভূত হয়েছে যা দ্বারা কবর পন্থীগণ দলীল গ্রহণ করে এই মর্মে যে,নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবরে মসজিদ বানানো রয়েছে। [তাওহীদ (সিলেবাস), লেভেল-২ অনুবাদক, শাইখ আবদুল্লাহ আল কাফী]