১
মৃত্যু ও কবর সম্পর্কে করণীয় ও বর্জনীয়
লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৩
কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করা:
কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েয নাই। চাই তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবর হোক বা অন্য কোন কবর হোক। কারণ,রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা’বা শরীফ,মসজিদে নব্বী,মসজিদুল আকসা এই তিনটি মসজিদ ছাড়া কোন স্থান থেকে আলাদা সওয়াব লাভের নিয়তে সফর করতে নিষেধ করেছেন। কারণ, এটি শিরকের মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
لَا تَشُدُّوا الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَمَسْجِدِ الْأَقْصَى
“তোমরা তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের দিকে ভ্রমণ করা যাবে না। মসজিদুল হারাম,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মসজিদ এবং মাসজিদুল আকসা।” [সহীহ মুসলিম, কিতাবুল হজ্জ]
উক্ত হাদীসের আলোকে একদল আলেম কোন কবর, মাযার এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবর যিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে নাজায়েয হিসেবে আখ্যায়িত করেছেন।
মদীনা যিয়ারতের উদ্দেশ্য হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মসজিদে সালাত আদায় করা। কেননা সেখানে এক রাকায়াত সালাত কাবা শরীফ ছাড়া অন্যান্য মসজিদের তুলনায় এক হাজারগুণ বেশি সওয়াব হবে। মসজিদে নববীতে সালাত আদায় করার পর তার জন্য করণীয় হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবর যিয়ারত করা।
পরিশেষ, মহান আল্লাহর নিকট দুয়া করি, তিনি যেন আমাদেরকে কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান দান করেন এবং আমাদের সমাজ থেকে মৃত্যু, কবর ও মাযার সন্ত্রান্ত সহ সকল প্রকার শিরক বিদয়াত ও কুসংস্কাররের জমাটবদ্ধ কুহেলিকা বিদূরিত করে তা নির্ভেজাল তাওহীদ, নিখুত সুন্নাহ এবং ইলমে ওহীর বর্ণিল আলোয় উদ্ভাসিত করে দেন। সেই সাথে দুয়া করি, আমরা যেন খাঁটি মুসলিম না হয়ে মৃত্যু বরণ না করি। তিনি পরম করুণার আধার এবং সকল বিষয়ে অসীম ক্ষমতার অধিকারী।
هذا وصلى الله على نبينا محمد وعلي آله وصحبه أجمعين