hadith book logo

মৃত্যু ও কবর সম্পর্কে করণীয় ও বর্জনীয়

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

১২) কবরস্থানে গজিয়ে উঠা গাছ কাটা

প্রশ্ন: কবরস্থানে গজিয়ে উঠা গাছ কাটা কি জায়েজ আছে না কি না কাটাই উত্তম?

উত্তর: কবরস্থানে গজিয়ে উঠা গাছ কাটায় কোন অসুবিধা নাই। তবে কবরের সম্মান বজায় রাখতে হবে। কবরকে পদদলিত করে বা সেখানে গর্ত খনন করে তার সম্মানহানী করা যাবে না।

তবে যদি এ আশংকা সৃষ্টি হয় যে, উক্ত গাছ থেকে মানুষ বরকত গ্রহণ করবে বা তাকে সম্মান করবে তবে তা কেটে ফেলা জরুরী। অনুরূপভাবে যদি করবের সালাম দেয়া ও দুয়া করতে আসা যিয়ারতকারীদের জন্য সেটি কষ্টদায়ক হওয়ার আশংকা থাকে তবুও তা কেটে ফেলতে হবে। কেননা, তাতে পোকা-মাকড় বা সাপ-বিচ্ছু বসবাস করতে পারে। তাই সেটা রাখার চেয়ে কেটে ফেলাই উত্তম। [সউদী স্থায়ী ফতোয়া কমিটি]