hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৬

প্রশ্ন (২৫/২২৫) : প্রতি শুক্রবার ফজরের ছালাতে সূরা সাজদাহ ও দাহর তিলাওয়াতের কোন গুরুত্ব আছে কি?

-মাসঊদ, মেহেরপুর।

উত্তর : শুক্রবার ফজরের ফরয ছালাতে সূরা দু’টি পাঠ করা সুন্নাত। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) এ দু’টি সূরা জুম‘আর দিন ফজরে নিয়মিত তেলাওয়াত করতেন (বুখারী হা/৮৯১, মুসলিম হা/৮৮০, মিশকাত হা/৮৩৮)। তবে অন্য সূরা পড়াও জায়েয আছে (মির‘আত ৩/১৪৫)। এছাড়া রাসূল (ছাঃ) সূরা সাজদা ও মুলক না পড়ে রাতে ঘুমাতেন না (তিরমিযী হা/৩৪০৪, মিশকাত হা/২১৫৫, ছহীহুল জামে‘ হা/৪৮৭৩)।