hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৯

প্রশ্ন (৮/৩৬৮) : মসজিদের সামনে বা মেহরাবের সামনে কালেমায়ে ত্বাইয়েবা বা কালেমায়ে শাহাদাত লেখা যাবে কি?

-রায়হানুল ইসলাম

ভাদুরিয়া, নবাবগঞ্জ, দিনাজপুর।

উত্তর : এগুলি করা যাবে না। আল্লাহ ও তাঁর রাসূলের বাণীকে এরূপ সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করা অবমাননার শামিল। রাসূলুল্লাহ (ছাঃ) ও খুলাফায়ে রাশেদীনের আমলে কোন মসজিদে এগুলি লেখা হ’ত না। মসজিদ জাঁকজমকপূর্ণ করতে রাসূল (ছাঃ) নিষেধ করেছেন’ (আবুদাঊদ হা/৪৪৮; মিশকাত হা/৭১৮)। উপরন্তু ছালাতের সময় এসব চোখে পড়লে ছালাতের একাগ্রতা বিনষ্ট হয় (বুখারী হা/৩২৯১)। অতএব এসব থেকে বিরত থাকা আবশ্যক।