hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৭

প্রশ্ন (৬/৩৬৬) : নাম পরিবর্তন করলে নতুন করে আকীকা দিতে হবে কি?

-মাহমূদুল হাসান, নবাবগঞ্জ, দিনাজপুর।

উত্তর : নাম পরিবর্তন করলে আকীকা দিতে হবে না। রাসূল (ছাঃ) বহু মানুষের নাম পরিবর্তন করে দিয়েছেন (মুসলিম, মিশকাত হা/৪৭৫৬ ‘শিষ্টাচারসমূহ’ অধ্যায়, ‘নামসমূহ’ অনুচ্ছেদ)। যেমন ওমর (রাঃ)-এর বোন ‘আছিয়ার নাম পরিবর্তন করে তিনি ‘জামীলা’ রেখেছিলেন। কিন্তু আকীকা করতে বলেননি (মুসলিম, মিশকাত হা/৪৭৫৮)।