hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

প্রশ্ন (২১/১৮১) : পিতার জীবদ্দশায় বড় বোন এবং মৃত্যুর পর ছোট ভাই মারা গেছে। বড় বোনের সন্তানেরা নানার সম্পদের অংশীদার হবে কি? আর ছোট ভাইয়ের প্রাপ্ত অংশ কারা পাবে?

পিতার জীবদ্দশায় বড় বোন এবং মৃত্যুর পর ছোট ভাই মারা গেছে। এক্ষণে বড় বোনের সন্তানেরা নানার সম্পদের অংশীদার হবে কি? আর ছোট ভাইয়ের স্ত্রী-সন্তান না থাকায় তার প্রাপ্ত অংশ কারা পাবে? ছোট ভাইয়ের চিকিৎসা বাবদ খরচ করায় বড় ভাই এখন তার সম্পদের কোন অংশ নিতে পারবে কি?

-শফীকুর রহমান, পাংশা, রাজবাড়ী।

উত্তর : পিতার জীবদ্দশায় তার মেয়ে মৃত্যুবরণ করায় এবং মেয়ের ভাই-বোন জীবিত থাকায় ঐ মেয়ের সন্তানেরা তাদের নানার সম্পত্তির ওয়ারিছ হবে না (ফাতাওয়া লাজনা দায়েমাহ, ফৎওয়া নং ১৯১৪৯, ১৬/৪৮৯ পৃঃ)। এমতাবস্থায় নানা তার নাতী-নাতনীদের জন্য অছিয়ত করে যাবেন। আর পরবর্তীতে মারা যাওয়া ছোট ভাইয়ের সম্পদ তার ওয়ারিছদের মাঝে ভাগ হবে। বড় ভাই চিকিৎসা খরচ বাবদ মৃত ভাইয়ের প্রাপ্ত সম্পদ থেকে নিবেন। অতঃপর অবশিষ্ট সম্পদ ওয়ারিছদের মাঝে বণ্টিত হবে। এ সময় বড় ভাইও ওয়ারিছ হিসাবে অংশ পাবেন।