hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬১

প্রশ্ন (৪০/৪৮০) : আমি একজন নতুন আহলেহাদীছ। আমাদের ঈদগাহে ছয় তাকবীরে ঈদের ছালাত হয়। এমতাবস্থায় ইমামের পিছনে ১২ তাকবীর দিলে আমার ছালাত হবে কি?

-মহীউদ্দীন আহমাদ, কনুটিয়া, পশ্চিমবঙ্গ, ভারত।

উত্তর : ইমামের পিছনে ১২ তাকবীর দেওয়া ঠিক হবে না। কারণ ইমামের অনুসরণ করা আবশ্যক (বুখারী হা/৬৮৯; মুসলিম, মিশকাত হা/১১৩৯)। এতে ছালাতের ক্ষতি হ’লে সরাসরি ইমাম দায়ী হবেন (বুখারী গা/৬৯৪, মিশকাত হা/১১৩৩)। তাছাড়া ঈদায়নের অতিরিক্ত তাকবীরে কমবেশী হ’লে তাতে ছালাতের ক্ষতি হয় না (মির‘আত ৫/৫৩)।