hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩১

প্রশ্ন (৩০/৭০) : স্বামীর নিকট থেকে আমি নববই হাযার টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করেই তাকে ডিভোর্স দিয়েছি এবং পরে চাইলে তা অস্বীকার করেছি। এক্ষণে আমার করণীয় কি? তা ফেরত না দিলে গোনাহগার হ’তে হবে কি?

-মুনীরা খাতুন

কাসেমপুর, সাতক্ষীরা।

উত্তর : এরূপ কাজ আত্মসাতের নামান্তর। আর আত্মসাৎকারীর পরিণাম জাহান্নাম’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৯৯৭)। এক্ষণে টাকা ফেরত দিলে এ গোনাহ থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ (বুখারী, মিশকাত হা/৫১২৬)। তাছাড়া স্ত্রী স্বামীকে ডিভোর্স নয়, বরং তার থেকে ‘খোলা’ বা বিচ্ছিন্ন হ’তে পারে। আর এজন্য তাকে স্বামী প্রদত্ত মোহরানা ফেরৎ দিতে হবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩২৭৪ ‘বিবাহ’ অধ্যায়, ‘খোলা ও তালাক’ অনুচ্ছেদ)। অতঃপর এক মাস ইদ্দত পালন করে অন্যত্র বিবাহ করবে।