hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৩

প্রশ্ন (১২/৩৩২) : সালাম প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন কি কি বাক্য ব্যবহার করা যায়?

-ইবরাহীম, সিংড়া, নাটোর।

উত্তর : সালাম প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ‘আসসালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’ এবং সর্বনিম্ন ‘আসসালামু ‘আলাইকুম’ বলবে। সর্বোচ্চটি বললে ত্রিশ নেকী এবং সর্বনিম্নটি বললে দশ নেকী হবে (আবুদাঊদ হা/৫১৯৫; তিরমিযী হা/২৬৮৯)। আর সালাম প্রদানের সময় ‘ওয়া মাগফিরাতুহু’ যোগ করা সম্পর্কিত হাদীছটি যঈফ হ’লেও (আবুদাউদ হা/৫১৯৬; মিশকাত হা/৪৬৪৫) উত্তর প্রদানের সময় যোগ করার হাদীছটি ‘হাসান’ (বুখারী, তারীখুল কাবীর ১/৩৩০; সিলসিলা ছহীহাহ হা/১৪৪৯)।