hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

প্রশ্ন (১১/১৭১) : শ্বশুর বাড়ীতে স্থায়ীভাবে থাকলেও মাঝে মধ্যে পিতার বাড়িতে যাই। এক্ষণে পিতার বাড়িতে ছালাত ক্বছর করা যাবে কি?

-এম.এস.এ আব্দুর রব

ওমরগাড়ী, চারঘাট, রাজশাহী।

উত্তর : সাময়িকভাবে অবস্থান করলে পারবে। কেননা রাসূল (ছাঃ) মদীনা থেকে মক্কায় হজ্জব্রত পালন করতে গিয়ে ক্বছর করেছিলেন, যদিও তিনি পূর্বে মক্কার অধিবাসী ছিলেন। তাঁর সাথে বহুসংখ্যক ছাহাবী ছিলেন, মক্কায় যাদের বাড়ি-ঘর ও নিকটাত্মীয় ছিল। কিন্তু রাসূল (ছাঃ) কাউকেই পূর্ণ ছালাত আদায়ের নির্দেশ দেননি (ইমাম শাফেঈ, কিতাবুল উম্ম ১/২১৬)। এছাড়া রাসূল (ছাঃ) সেখানে জুম‘আ আদায় না করে যোহর ছালাত আদায় করেছিলেন (ইরওয়া হা/৫৯৪)।