hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫৯

প্রশ্ন (১৮/৩৭৮) : প্রত্যেক চার রাক‘আত তারাবীহ ছালাতের পর উচ্চৈঃস্বরে ‘সুবহানা যিল-মুলকি ওয়াল মালাকূতি... আবাদান আবাদা... মালাইকাতি ওয়ার রূহ’ দো‘আ পাঠ করার কোন ভিত্তি আছে কি?

-রূহুল আমীন, নওদাপাড়া, রাজশাহী।

উত্তর : উক্ত দো‘আটি ছূফীদের আবিষ্কৃত বানোয়াট দো‘আ মাত্র। মূলতঃ তারাবীহর ছালাতে চার রাক‘আত পরপর পড়ার জন্য নির্দিষ্ট কোন দো‘আ নেই। তবে রাসূল (ছাঃ) বিতর ছালাতে সালাম ফিরানোর পর سُبْحانَ المَلِكِ القُدُّوسِ (সুবহা-নাল মালিকিল কুদ্দূস) দো‘আটি সশব্দে পাঠ করতেন (আবুদাউদ হা/১৪৩০; মিশকাত হা/১২৭৫)।