hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৪

প্রশ্ন (২৩/৩৪৩) : আযানের পূর্বে দরূদে ইবরাহীমী পড়া যাবে কি?

-শো‘আইব, চাঁদগাঁও, চট্টগ্রাম।

উত্তর : আযানের পূর্বে দরূদে ইবরাহীমী পাঠ করার ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা নেই। সুতরাং তা বিদ‘আত। রাসূল (ছা) বলেন, যে ব্যক্তি এমন আমল করল, ‘যার প্রতি আমার নির্দেশ নেই তা প্রত্যাখ্যাত’ (মুসলিম হা/১৭১৮; মিশকাত হা/১৪০)। এছাড়া আযানের পূর্বে ও পরে আরো কিছু দো‘আ পাঠ করা হয় যেগুলিও বিদ‘আত (বিস্তারিত দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ৭৯)।