hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫৪

প্রশ্ন (৩৩/৪৭৩) : মহিলা মাইয়েতের চুল বেণী করতে হবে, না স্বাভাবিকভাবে ছেড়ে দিতে হবে?

-রফীকুযযামান

হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত।

উত্তর : মহিলা মাইয়েতের চুল বেণী করে তিন ভাগ করবে এবং একটি পিছনে ও অপর দুটি দু’পাশে ছেড়ে দিবে। উম্মে ‘অ‌vত্বিয়া (রাঃ) বলেন, রাসূল (ছাঃ)-এর কন্যা যয়নব (রাঃ) মৃত্যুবরণ করলে তিনি তার চুল তিন ভাগে ভাগ করে বেণী করতে বলেছিলেন (বুখারী হা/১২৬৩; মুসলিম; মিশকাত হা/১৬৩৪)।