hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০০

প্রশ্ন (৩৯/৩৯) : হারাম উপার্জন দ্বারা হজ্জ করলে তা কবুল হবে কি?

-মীযানুর রহমান

আল-বুরাইদা, সঊদী আরব।

উত্তর : হারাম পন্থায় উপার্জিত অর্থ দ্বারা হজ্জ করলে তা আল্লাহর নিকট কবুল হবে না (মুসলিম হা/১০১৫, মিশকাত হা/২৭৬০)। অর্থাৎ এর মাধ্যমে কোন নেকী অর্জিত হবে না। তবে এর দ্বারা হজ্জ-এর ফরযিয়াত আদায় হয়ে যাবে মর্মে জমহূর বিদ্বানগণ ঐক্যমত পোষণ করেছেন (নববী, আল-মাজমূ‘ ৭/৬২; আলবানী, সিলসিলাতুল হুদা ওয়ান নূর, অডিও ক্লিপ নং ২৯; উছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ ৮৮/১৩; ফাতাওয়া লাজনা দায়েমা ১১/৪৩)। যেমন ছালাতের মধ্যে ‘রিয়া’ থাকলে ছালাত আদায় হয়ে যায়, কিন্তু তা আল্লাহর নিকটে কবুলযোগ্য হয় না।