hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২৬

প্রশ্ন (৫/৪৪৫) : যে মহিলা ছালাত আদায় করেনা, তার হাতের রান্না খাওয়া যাবে কি?

-হাবীবুল্লাহ, শার্শা, যশোর।

উত্তর : নারী হৌক বা পুরুষ হৌক ছালাত পরিত্যাগ করা কুফরী পর্যায়ভুক্ত মহাপাপ। তাই শাসনের জন্য এসব লোকদের রান্না না খাওয়াই উত্তম। তবে এটি হারাম নয়। কেননা রাসূল (ছাঃ) ইহূদী ও মুশরিক মহিলার বাড়ীতে খেয়েছেন (বুখারী হা/৩৪৪, মিশকাত হা/৫৯৩১)।