hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫৮

প্রশ্ন (১৭/৩৭৭) : জুম‘আর ছালাত আদায়রত অবস্থায় মাইকের লাইন বন্ধ হয়ে গেলে এবং কিছু মুছল্লী ইমাম ছাহেবের আওয়ায শুনতে না পেলে তাদের জন্য করণীয় কি?

-ইউসুফ, পশ্চিমবঙ্গ, ভারত।

উত্তর : এমতাবস্থায় ইমামের তাকবীর শুনতে পাচ্ছেন এমন কেউ ইমামের পিছে পিছে সশব্দে তাকবীর সমূহ বলবেন। যাতে বাইরের মুছল্লীরা শুনতে পান। যদি তা সম্ভব না হয়, তাহ’লে তাদের মধ্যে কেউ এগিয়ে গিয়ে ইমামতি করবেন অথবা মাসবূকের ন্যায় প্রত্যেকে একাকী ছালাত আদায় করে নিবেন (মাজমূ‘ ফাতাওয়া বিন বায ১২/৩৩১)।