hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০২

নভেম্বর প্রশ্ন (১/৪১) : ওযূর সময় কথা বলা যাবে কি? ওযূ করার সময় কথা বললে মাথার উপরে রহমতের চাদর নিয়ে দাঁড়িয়ে থাকা ফেরেশতারা চলে যায়। একথার কোন ভিত্তি আছে কি?

-সোহেল খান, মুরাদনগর, কুমিল্লা।

উত্তর : ওযূর সময় প্রয়োজনীয় কথা বলায় কোন দোষ নেই। রাসূল (ছাঃ) ওযূর সময় প্রয়োজনীয় কথা বলেছেন (বুখারী হা/৫৭৯৯, মুসলিম হা/২৭৪)। ওছমান (রাঃ) হ’তে মারফূ‘ সূত্রে ‘ওযূ করার সময় কথা বলা থেকে বিরত থাকলে, উভয় ওযূর মাঝে সংঘটিত ছগীরা গোনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে’ মর্মে বর্ণিত হাদীছটি অত্যন্ত যঈফ (তাহকীক সুনান দারাকুৎনী হা/৩০১, ৩০৪)। এছাড়া ফেরেশতারা চলে যায় একথার কোন ভিত্তি নেই।