hadith book logo

মাসিক আত-তাহরীক প্রশ্নোত্তর ২০১৫

লেখকঃ দারুল ইফতা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২১

প্রশ্ন (৪০/৪৪০) : ছালাতে আয়াতের জওয়াব সরবে দিতে হবে না নীরবে?

-আব্দুল্লাহ আল-মামূন, ছোটবনগ্রাম, রাজশাহী।

উত্তর : আয়াতের জওয়াব নীরবে দিতে হবে। কারণ ছালাতের শুরু হ’তে শেষ পর্যন্ত শুধুমাত্র ‘আমীন’ সরবে বলার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় (আবুদাঊদ, তিরমিযী, দারাকুৎনী, ইবনু মাজাহ, মিশকাত হা/৮৪৫)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘মুছল্লী তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৭১০)।

- See more at: http://at-tahreek.com/august2015/question.html#sthash.1uTh8nB1.dpuf