hadith book logo

চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে

লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মায়ের মৃত্যু:

অতঃপর তাঁর বয়স যখন ছয় বছর তখন তাঁর মাতা মক্কায় ফিরে আসার পথে ‘আবওয়া’ নামক স্থানে মারা যান, আর মক্কা বিজয়ের বছর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ‘আবওয়া’ স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাঁর রবের নিকট তাঁর মায়ের কবর যিয়ারত করার জন্য অনুমতি প্রার্থনা করেন, তিনি তাঁকে যিয়ারতের অনুমতি প্রদান করেন, তারপর তিনি কাঁদেন এবং তাঁর আশেপাশে যারা ছিলেন তারাও কাঁদেন, আর তিনি বলেন,

«زُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ» .

“তোমরা কবর যিয়ারত কর। কারণ, তা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।” [সহীহ মুসলিম, হাদীস নং ২৩০৪]

তারপর যখন তাঁর মায়ের মৃত্যু হয়, তখন উম্মু আইমান তাঁকে তার কোলো আশ্রয় দেন, আর সে ছিল তাঁর পিতার নিকট থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া দাসী এবং তাঁর দাদা আবদুল মুত্তালিব তাঁর দায়িত্ব গ্রহণ করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আট বছরে উপনীত হয়, তখন তাঁর দাদা মারা যান এবং তাঁর ব্যাপারে তাঁর চাচা আবু তালিবের নিকট অসীয়ত করেন, তারপর তাঁর চাচা তাঁর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন এবং তাঁর পরিপূর্ণভাবে দেখাশুনা করেন। আর যখন আল্লাহ তা‘আলা তাঁকে নবুওয়াত দান করেন, তখন তিনি তাঁকে সাহায্য ও সমর্থন করেন এবং তিনি শির্কের ওপর অবিচল থাকা সত্ত্বেও মৃত্যু পর্যন্ত পূর্ণ সমর্থন দিয়ে গেছেন। ফলে এর কারণে আল্লাহ তার শাস্তিকে হালাকা করে দিয়েছেন, এ প্রসঙ্গে যেমনটি সহীহ হাদীসে বর্ণিত হয়েছে।