১
চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে
লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
কতিপয় গুরুত্বপূর্ণ ঘটনা
০ ইসরা ও মি‘রাজ: হিজরতের তিন বছর পূর্বে ইসরা ও মি‘রাজ সম্পন্ন হয়েছিল এবং তাতে সালত ফরয হয়।
০ হিজরী প্রথম বর্ষ: মসজিদ নির্মাণ, রাষ্ট্র প্রতিষ্ঠা কেন্দ্রিক ছুটাছুটি, যাকাত ফরয।
০ হিজরী দ্বিতীয় বর্ষ: ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয় এবং তাতে আল্লাহ তা‘আলা মুমিনদেরকে সম্মান ও মর্যাদা দেন, আর তাদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য ও বিজয় দান করেন।
০ হিজরী তৃতীয় বর্ষ: ওহুদের যুদ্ধ সংঘটিত হয় এবং তাতে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করার কারণে এবং কোনো কোনো সৈনিকের গনীমতের মালের দিকে দৃষ্টি দেওয়ার কারণে পরাজয়ের শিকার হয়।
০ হিজরী চতুর্থ বর্ষ: বনু নাযিরের যুদ্ধ সংঘটিত হয় এবং তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বনু নাযির গোত্রের ইয়াহূদীদেরকে মদীনা থেকে উচ্ছেদ ও বিতাড়িত করেন। কারণ, তারা মুসলিমগণ ও তাদের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করেছে।
০ হিজরী পঞ্চম বর্ষ: এ বছর বনু মুস্তালিকের যুদ্ধ, আহযাবের যুদ্ধ এবং বনু কোরায়যার যুদ্ধ হয়।
০ হিজরী ষষ্ঠ বর্ষ: হুদায়বিয়ার সন্ধি-চুক্তি স্বাক্ষরিত হয় এবং এ বছরই চূড়ান্তভাবে মাদকদ্রব্য নিষিদ্ধ (হারাম) হয়।
০ হিজরী সপ্তম বর্ষ: খায়বরের যুদ্ধ সংঘটিত হয়; আর এ বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণ পবিত্র মক্কায় প্রবেশ করেন এবং ওমরা পালন করেন। আবার এ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু ‘আনহাকে বিয়ে করেন।
০ হিজরী অষ্টম বর্ষ: রোমবাসী ও মুসলিমগণের মধ্যে মুতার যুদ্ধ সংঘটিত হয়, মক্কা বিজয় হয়, আর হাওয়াযিন ও ছাকীফ গোত্রের বিরুদ্ধে হুনায়েনের যুদ্ধ সংঘটিত হয়।
০ হিজরী নবম বর্ষ: তাবুকের যুদ্ধ সংঘটিত হয়, আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের গাযওয়াসমূহের মধ্যে সংঘটিত সর্বশেষ গাযওয়া। আর এ বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিকট অনেক প্রতিনিধি দলের আগমন হয় এবং দলে দলে মানুষ আল্লাহর দীন ইসলামের মধ্যে প্রবেশ করে; আর এ বছরটিকে ইসলামের ইতিহাসে ‘আমিল ওফূদ’ ( عام الوفود ) তথা প্রতিনিধি দলের বছর বলা হয়।
০ হিজরী দশম বর্ষ: বিদায় হজ অনুষ্ঠিত হয় এবং তাতে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে লক্ষাধিক মুসলিম পবিত্র হজ পালন করেন।
০ হিজরী একাদশ বর্ষ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় এবং তা হয়েছিল রবিউল আউয়াল মাসের সোমবার দিনে, তবে মাসের এ দিনটি সুনির্দিষ্ট করার ব্যাপারে মতবিরোধ রয়েছে।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তন্মধ্যে নবুওয়াত প্রাপ্তির পূর্বে ৪০ বছর এবং নবী ও রাসূল হিসেবে ২৩ বছর, আর সে ২৩ বছরের মধ্যে ১৩ বছর মক্কায় এবং ১০ বছর মদীনায়।
صلى الله عليه و على آله و صحبه و سلّم .
“আল্লাহ তা‘আলা সালাত ও সালাম বর্ষণ করুন তাঁর প্রতি এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীগণের প্রতি”।
সমাপ্ত