১
চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে
লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দুধ পান:
তাঁকে আবু লাহাবের দাসী সুয়াইবা কিছুদিন দুধ পান করান, অতঃপর বনু সা‘দ গোত্রে তাঁকে দুধ পান করানোর জন্য আবেদন করা হয়, তারপর সেখানে হালিমাতুস সা‘দিয়া তাঁকে দুধ পান করান এবং তার নিকট তিনি বনু সা‘দ গোত্রে প্রায় চার বছর অবস্থান করেন, আর সেখানে তাঁর বক্ষ বা হৃদয় বিদীর্ণের ঘটনা ঘটে এবং তাঁর থেকে প্রবৃত্তি ও শয়তানের অংশ বের করে নেওয়া হয়; আর এ ঘটনার পরপরই হালিমা তাঁকে তাঁর মায়ের নিকট ফেরত দিয়ে আসেন।