১
চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে
লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
তাঁর কন্যা সন্তানগণ:
‘যয়নব’ রাদিয়াল্লাহু ‘আনহা এবং তিনি তাঁর কন্যাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন, যাঁকে আবুল ‘আস ইবন রাবি‘ বিয়ে করেন এবং তিনি ছিলেন তাঁর খালাতো ভাই। ‘রুকাইয়্যা’ রাদিয়াল্লাহু ‘আনহা, যাকে বিয়ে করেছেন ‘উসমান ইবন ‘আফ্ফান রাদিয়াল্লাহু ‘আনহু। ‘ফাতেমা’ রাদিয়াল্লাহু ‘আনহা, যাকে বিয়ে করেছেন আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু ‘আনহু এবং তাঁর গর্ভে জন্মগ্রহণ করেছেন জান্নাতের অধিবাসী যুবকদের সর্দার (নেতা) হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু ‘আনহুমা। ‘উম্মে কুলছুম’ রাদিয়াল্লাহু ‘আনহা, যাকে ‘রুকাইয়্যা’ রাদিয়াল্লাহু ‘আনহার মৃত্যুর পর ‘উসমান ইবন ‘আফ্ফান রাদিয়াল্লাহু ‘আনহু বিয়ে করেন।
ইমাম নাওয়াওয়ী রহ. বলেন: সর্বসম্মতিক্রমে তাঁর কন্যাগণ হলেন চারজন। আর বিশুদ্ধ মতে তাঁর ছেলেদের সংখ্যা হলো তিনজন।
ইমাম নাওয়াওয়ী রহ. বলেন: সর্বসম্মতিক্রমে তাঁর কন্যাগণ হলেন চারজন। আর বিশুদ্ধ মতে তাঁর ছেলেদের সংখ্যা হলো তিনজন।