hadith book logo

চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে

লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নামসমূহ:

জুবায়ের ইবন মুত‘য়ীম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِنَّ لِي أَسْمَاءً ، أَنَا مُحَمَّدٌ ، وَأَنَا أَحْمَدُ ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمَيَّ ، وَأَنَا الْعَاقِبُ الَّذِي لَيْسَ بَعْدَهُ أَحَدٌ» .

“আমার কতগুলো নাম রয়েছে: আমি মুহাম্মাদ, আমি আহমাদ, আমি আল-মাহী (নিশ্চিহ্নকারী), আমাকে দিয়ে আল্লাহ তা‘আলা কুফরীকে নিশ্চিহ্ন করে দেবেন। আমি আল-হাশের (সমবেতকারী কিয়ামতের ভয়াবহ দিনে), আমার পায়ের কাছে হাশরের দিন জনগণকে একত্রিত করা হবে, আর আমি হলাম আল-‘আকেব (সর্বশেষ আগমনকারী নবী), যার পরে আর কোনো নবী-রাসূল নেই।” [সহীহ বুখারী, হাদীস নং ৪৬১৪; সহীহ মুসলিম, হাদীস নং ৬২৫২]

আর আবু মূসা আল-আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,

«كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَمِّى لَنَا نَفْسَهُ أَسْمَاءً ، فَقَالَ : « أَنَا مُحَمَّدٌ ، وَأَحْمَدُ ، وَالْمُقَفِّى ، وَالْحَاشِرُ ، وَنَبِىُّ التَّوْبَةِ ، وَنَبِىُّ الرَّحْمَةِ» .

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাদের জন্য তাঁর কতগুলো নামের উল্লেখ করেছেন, তিনি বলেছেন: আমি ‘মুহাম্মাদ’, ‘আহমাদ’, ‘আল-মুকাফ্ফী’ (অনুসরণকারী), ‘আল-হাশের’ (কিয়ামতের ভয়াবহ দিনে সমবেতকারী), ‘নাবিউত তাওবা’ (তাওবার নবী) এবং ‘নাবিউর রাহমা’ (রহমত তথা দয়ার নবী)।” [সহীহ মুসলিম, হাদীস নং ৬২৫৪]