hadith book logo

চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে

লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বিবাহ:

তাঁর বয়স যখন পঁচিশ বছর, তখন তাঁকে খাদিজা রাদিয়াল্লাহু ‘আনহা বিয়ে করেন; ইতোপূর্বে তিনি (নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) খাদিজা রাদিয়াল্লাহু ‘আনহার গোলাম মায়সারার সাথে তাঁর (খাদিজার) ব্যবসার ব্যাপারে শাম দেশের উদ্দেশ্যে বের হয়েছিলেন এবং এক সঙ্গে সফরকালে মায়সারা তাঁর ব্যক্তিত্বের সৌন্দর্য ও দীপ্তি এবং সততা ও বিশ্বস্ততার উজ্জ্বল আবা অবলোকন করলেন। অতঃপর যখন সে ফিরে আসল, তখন তার মনিব খাদিজাকে সে যা যা দেখেছে তা অবহিত করল, তারপর খাদিজা রাদিয়াল্লাহু ‘আনহা তাঁর নিকট তাঁকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলেন।