১
চিনে নাও তুমি তোমার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে
লেখকঃ ড. আদেল আশ-শিদ্দী, ড. আহমাদ আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মদীনায় হিজরত:
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু মদীনার উদ্দেশ্যে বের হলেন এবং এক পর্যায়ে সাওর পর্বতের সামনে গিয়ে হাযির হলেন। অতঃপর তাঁরা উভয়ে সেখানে তিন দিন অবস্থান করলেন; আর তাদের বিষয়টি কুরাইশদের নিকট অজ্ঞাত বা অন্ধকারেই রয়ে গেল। অতঃপর তিনি মদীনায় প্রবেশ করলেন এবং মদীনাবাসী তাঁকে শুভেচ্ছাসহ সাদরে গ্রহণ করে নিলেন, তারপর তিনি সেখানে তাঁর মাসজিদ ও আবাসস্থল নির্মাণ করেন।